Kolkata Midnight Talk

প্রতিদিন আমাদের সাথে অসংখ্য ঘটনা ঘটে। সেই সকল ঘটনা যেগুলো আমরা কেউ শেয়ার করার মতোন কাউকে পাইনা, আমাদের ব্লগে সেই সকল অজানা গল্প, অবলা পোষ্য সংক্রান্ত বিভিন্ন লেখা ছাড়াও কিছু লেখকের ভূত ও ভালোবাসার গল্প পাবেন। আশা রাখছি আমাদের পাশে আপনাদের মতোন বন্ধুদেরকে সবসময় পাবো।

LightBlog

Breaking

রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

Swarnali ও তার ছয় বিড়ালের গল্প। ভালোবাসাটাই সবকিছু।

ছবি - ফেসবুক পেজ

Swarnali ও তার ছয় বিড়ালের গল্প।

সখের বসে দায়িত্ব নেওয়া আর ভালোবাসার বসে দায়িত্ব নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে।

সখ মিটে গেলে লোকেরা কোনো জিনিসের মর্ম বোঝেনা, তখন সেই জিনিসটি তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে..এই যেমন অনেকেই সখের বসে বিদেশী কুকুর পোষে..যেই সখ মিটে যায় তখন রাস্তায় ছেড়ে দিয়ে আসে।

তবে যারা ভালোবাসার বসে কোনোকিছুর দায়িত্ব নেই..তারা সেটির শেষ অবধি সাথে থাকে..এই যেমন ধরুন এমন অনেক পশুপ্রেমী আছে যারা কুকুর,বিড়াল মারা গেলে  কিংবা কিছু হলে কোনো কিছু হলে তাদের চোখ থেকে অশ্রুধারা বেয়ে পড়ে। কারণ তারা তারা সেই যন্ত্রণা ভেতর থেকে অনুভব করে।

এই সুন্দর ছবিটি আমাদের কে পাঠিয়েছেন - Swarnali Banerjee..তিনি যেমন মিষ্টি স্বভাবের ঠিক সেইরকমও তার ছয়খানা মিষ্টি বিড়ালছানা গুলো অসম্ভব সুন্দর। তিনি একজন বিড়ালপ্রেমী এবং ছয়টা বিড়ালের অভিভাবক। তার নিষ্ঠা,শ্রদ্ধা ও ভালোবাসা সত্যি প্রশংসনীয়। 

ছবি - Swarnali Banarjee  

Swarnali এর মত অনুযায়ী -   
ছবিতে যেই বিড়ালটির জন্মদিন পালন করা হচ্ছে সেই বিড়ালটি তার নিজের বাড়ির পোষ বিড়াল। একদিন সে হঠাৎ করে রাতেরবেলায় নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিশেষে যখন টাকে খুঁজে পাওয়া যায় তখন তার অবস্থা যথেষ্ট সংকটজনক।  
এই বাচ্চাটার চোখে কেউ আঘাত করে নষ্ট করে দিয়েছিল.. খুব কষ্ট পেয়েছে বেচারি... তারপর একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অপারেশন করে চোখটা বের করে ফেলা হয়েছে.. ওর জীবনে যে মর্মান্তিক ও অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা আর কোনোভাবেই পূরণ করা যাবেনা এটাই দুঃখজনক।
 
তিনি যে ভালোবাসা আর সখের পার্থক্য কি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শুধু তাই নয় বরং তিনিযে এক মহৎ হৃদয়ের এক মানুষ তা বলতে আর বাকি থাকেনা। এইরকম অবস্থায় তিনিযে বিড়ালটির পাশে এসে দাঁড়িয়েছেন সেটা সত্যি মানবিকতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে, ভালোবাসলে শেষ অবধি সাথে থাকতে হয়।   
আমাদের তরফ থেকে দিদিভাইকে স্যালুট জানালাম। 

শুধু এনিই নয় আমাদের চারপাশে এনার মতোন এইরকম আরও অনেক পশুপ্রেমী আছেন যারা লোক দেখানোর জন্য বিড়াল কুকুর বাড়িতে এনে পোষেনা বরং তারা ওদেরকেও একটা পরিবার খুঁজে নিতে সাহায্য করে।
ওদের কেও মানুষের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে সাহায্য করে।


এইরকম সকল পশুপ্রেমীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রহিলো।

সর্বশেষে দেশী পুষুন অথবা বিদেশী পুষুন..ভালোবাসাটাই হলো সবকিছু।
ভালো থাকুক - সুস্থ থাকুক সকল সারমেয় ও আদুরে বিড়ালপ্রাণী গুলো।

আপনাদের কাছেও কি আছে এইরকম অবিশ্বাস্য  ভালোবাসার গল্প?
থাকলে পাঠিয়েদিন আমাদের ফেসবুক পেজে - https://m.facebook.com/Silenttalksofmidnightanimals

অঙ্কিতা দিদি ও দিদির ছানাপোনা

বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবারো একটা গল্প নিয়ে চলে এলাম।  যেই গল্পের মুখ্য চরিত্র কাজল, আলু আর মায়াকে নিয়ে। অঙ্কিতা দিই হচ্ছে এই বাচ...